করোনায় ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত ১৩৯ জন, মৃত ৪
এনিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। একইসাথে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪জন
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় এক শিশুসহ মারা গেছেন ৪ জন।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। মৃত এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
রবিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এতথ্য জানানো হয়।
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৭ বছরের মধ্যে একজন, ৩০ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন এবং ৬০ থেকে ৭০ বছরের মধ্যে একজন রয়েছেন।
আজকে নুতুন করে তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন,এদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন বলেও জানান তিনি।
তিনি করোনা রোগীকে চিকিৎসা করার ফলে করোনায় আক্রান্ত হয়ে পড়েন।এখন তিনিও সুস্থ আছেন বলে জানান আইইডিসিআর।
নতুন তিনজনসহ মোট ৩৯জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নতুন সুস্থ তিনজনের মধ্যে দু’জন নারী, একজন পুরুষ রয়েছেন।
এছাড়া, দেশে মোট আক্রান্তের ৫০% ঢাকার ভেতর আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি। অর্থাৎ নতুন আক্রান্তদের ৬২ জনই ঢাকা শহরের বাসিন্দা। ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে মোট আক্রান্তের ৩৫%। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, নতুন করে মোট আক্রান্তের ৬% রযেছে এই বিভাগে।
লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঝালকাঠিসহ মোট চার জেলায় নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, “নতুন চার জেলায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গিয়েছেন।”
এরপর পর আইইডিসিআর পরিচালক জনগঅনের কাছে আবেদন করেন তারা যেন ঘরেই থাকেন এবং সাস্থ্য অধিদপ্তর এর দেওয়া নির্দেশনা মেনে চলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা জানান, রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৩৪০টি।
প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বর্তমানে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
