টাঙ্গাইলের সখীপুরে বনে স্বজনদের ফেলে যাওয়া সেই নারী করোনা আক্রান্ত নন
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সোমবার মধ্যরাতে ওই নারীকে বনে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ও সন্তানরা
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে টাঙ্গাইলের সখীপুরের বনের ভেতর স্বামী-সন্তানদের রেখে যাওয়া সেই নারী করোনাভাইরাসে আক্রান্ত নন।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বনের ভেতর থেকে উদ্ধার করা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পরীক্ষা করা হয়েছে। তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে টাঙ্গাইলের সখীপুরের বনের ভেতর সন্তানদের রেখে যাওয়া সেই মা করোনায় আক্রান্ত নন। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহিনুর আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের বরাত দিয়ে ডা. শাহিনুর আলম জানান, বনের ভেতর থেকে উদ্ধার করা নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইসের পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়নি। ওই নারীকে কয়েকদিন পর আবারও পরীক্ষা করা হবে বলেও তিনি আরো জানান।
প্রসঙ্গত, সোমবার রাতে করোনা সন্দেহে উপজেলার ইছাদিঘী গ্রামের এক জঙ্গলে ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায় তার সন্তান ও স্বজনরা। পরে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
