চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এরমাত্রা ছিল ৫.৯
বন্দরনগরী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এ ভূমিকম্পটি আঘাত হানে।তবে তাৎক্ষণিকভাবে ভূমিম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি আবহাওয়া বিভাগ।
এছাড়া একইভাবে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ির বাসিন্দারা।
ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি স্বীকার করেছে রাঙামাটির আবাহওয়া অফিস। তবে তাদের ভাষ্য, “আমাদের কাছে মিটার (রিখটার স্কেল) নাই। ঢাকা থেকে জানতে হবে।”
তবে আগ্নেয়গিরি ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো অ্যান্ড আর্থকোয়েক জানিয়েছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এরমাত্রা ছিল ৫.৯।
