করোনায় বিশ্বে প্রাণহানি ১ লাখ ছাড়িয়েছে
এছাড়া, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন
গত ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বে প্রাণহানির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মারাত্মক ছোঁয়াচে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় ১৭ লাখ মানুষ।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণহানির সংখ্যা শনিবার (১১ এপ্রিল) সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৪ জনে।
এপর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৬ লাখ ৯৯ হাজার ৬৩০ জন। এদের মধ্যে বর্তমানে ১২ লাখ ২০ হাজার ৫৬৯ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ৮৩০ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এছাড়া, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ২ হাজার ৭৩৪ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
গতবছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশে শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭জনে। এছাড়া দেশে এপর্যন্ত মোট ৪২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।
