লকডাউন হয়েছে কুমিল্লা



সব ধরনের জরুরি সেবা ও সরবরাহ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুরো কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য জেলায় প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লাকে লকডাউনের ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ কুমিল্লায় আসতে পারবেন না। কুমিল্লা থেকেও কেউ অন্য জেলায় যেতে পারবেন না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে।
তবে সব ধরনের জরুরি সেবা ও সরবরাহ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

উল্লেখ্য, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কুমিল্লার দুই উপজেলায় তিন ব্যক্তি। তারা সবাই রাজধানী থেকে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর লকডাউন করা হয়েছিল একাধিক বাড়ি। এছাড়া, জেলার দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন।
Blogger দ্বারা পরিচালিত.